জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস
- প্রান্তকাল ডেস্ক
- সেপ্টেম্বর ২৫, ২০২৫
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিশ্বনেতাদের
মীর মোহাম্মদ জসিম, জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ (২৬ সেপ্টেম্বর, শুক্রবার নিউইয়র্ক সময়) ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণে তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানাবেন।
এর আগে বুধবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে নেতারা বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষভাবে আলোচনায় উঠে আসে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি ও সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা। একইসঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে সহায়তার আশ্বাসও দেন তারা।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ-ইতালি বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন এবং একটি বাংলাদেশ-ইতালি বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব করেন। তিনি ডিসেম্বরে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। কসোভার প্রেসিডেন্ট ভিজোসা ওসমানী বাংলাদেশের উন্নয়নে তার দেশের অভিজ্ঞতা ভাগাভাগি ও সহযোগিতার আশ্বাস দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বৈঠকে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান। ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক তাকে সংগঠনের সদস্য হওয়ার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরে তার ভূমিকার প্রশংসা করেন।
বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে আলোচনা হয় নির্বাচন, ব্যাংকিং খাত সংস্কার, চট্টগ্রাম বন্দর উন্নয়ন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ও চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার প্রসঙ্গে। বাঙ্গা গত ১৪ মাসে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিউইয়র্ক সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

