গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব পড়বে না আশা ট্রাম্পের
- প্রান্তকাল ডেস্ক
- সেপ্টেম্বর ১২, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি আশা করি এটি কোনো প্রভাব ফেলবে না। আমরা চাই ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়া হোক। আশা করি ইসরায়েল ও হামাসের আলোচনার প্রক্রিয়ায় এই ঘটনাটি কোনো বাধা সৃষ্টি করবে না।”
সমালোচনার মুখে ইসরায়েল
তবে টাইমস অব ইসরায়েলের খবরে জানানো হয়েছে, দোহায় এই হামলার পর থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে সব ধরনের মধ্যস্থতা কার্যত বন্ধ হয়ে গেছে। আরব বিশ্বের এক কূটনীতিকও নিশ্চিত করেছেন, হামলার পর আলোচনা স্থবির হয়ে পড়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প নিজেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা বুদ্ধিমানের কাজ হয়নি। এ ঘটনার খবর শুনে তিনি ক্ষুব্ধ হন বলেও মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। তবে নেতানিয়াহু যুক্তি দেন, তাদের হাতে খুব কম সময় ছিল এবং সুযোগ কাজে লাগাতে হয়।
বিশ্বজুড়ে নিন্দার ঝড়
দোহায় ইসরায়েলের এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন, রাশিয়া ও আরব বিশ্বের বহু দেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কাতার এরই মধ্যে জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে। আগামী রোববার ও সোমবার দোহায় ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

