পটুয়াখালীর বাউফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিতরণ করা সহায়তার মধ্যে ১৯টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ১২টি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “বাউফলের যে কোনো উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে হাত পাততে হলেও আমি তা করব।” প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কোনো অসহায় পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাও. মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
- বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
- ২ ঘণ্টা আগে
এই বিভাগের আরও খবর
কলাপাড়ায় ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক…
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা
“পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম…
বঙ্গোপসাগরে ১৫ জেলে নিয়ে ট্রলার ডুবি
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর…
বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও…
কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের…
কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
নোয়াখালীর কবিরহাট উপজেলার সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬…
সর্বশেষ খবর
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপিত
“নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন” (From Policy to Practice: Powering Maritime Excellence)—এ প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশে যথাযোগ্য…
‘ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন’—ইসমাইল জবিউল্লাহ
প্রবাসী বিশেষজ্ঞদের দেশে ফেরার আহ্বান • মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ডাক • প্রবাসী কার্ড ও পৃথক আবাসনের উদ্যোগ নিজস্ব প্রতিবেদক…
বদলাচ্ছে কি বাংলাদেশের সংসদীয় সংস্কৃতি?
তিন অধিবেশনে আইন, প্রশ্নোত্তর ও কমিটিতে বাড়তি সক্রিয়তা • সরকার-বিরোধী দলের সহযোগিতার নতুন বার্তা • তবে কার্যকর সংসদের আসল পরীক্ষা…
বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি (Mitchel Lee) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময়…
পেশাগত দক্ষতা ও বীরত্বের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত বাঘা থানার এসআই সিফাত রেজা
পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন রাজশাহী জেলার বাঘা থানায় কর্মরত উপপরিদর্শক…
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম…
কানাডায় চাকরির প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, নারীসহ চক্রের সদস্য গ্রেপ্তার
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ ১০…
AI যুগে মানুষের নিয়ন্ত্রণের সীমারেখা স্পষ্ট করার আহ্বান ইউনূসের
নিউইয়র্কে ‘কোডেক্স হিউম্যানিটাটিস’-এর প্রতিষ্ঠাতা সমাবেশে অংশগ্রহণ • কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনার পাশাপাশি ধ্বংসাত্মক ঝুঁকি নিয়ে সতর্কবার্তা আন্তর্জাতিক ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)…

