একনেকে ১.৬৯ লাখ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন, মেট্রোরেলেই বড় বিনিয়োগ
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ঘণ্টা আগে
দুই চলমান মেট্রোর ব্যয় বেড়েছে ১.১০ লাখ কোটি টাকা, নতুন মেট্রোতে ব্যয় ৪৫,৫০৪ কোটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন একটি মেট্রোরেল প্রকল্প অনুমোদনের পাশাপাশি চলমান দুটি মেট্রোরেল প্রকল্পের সংশোধিত প্রস্তাবসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ১২ প্রকল্পের মধ্যে সাতটি নতুন ও পাঁচটি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৭১ লাখ টাকা।
মেট্রোরেলেই বড় অঙ্কের বিনিয়োগ
একনেক সভার অন্যতম বড় সিদ্ধান্ত নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট অনুমোদন। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ১৩.১০ কিলোমিটার হবে পাতালপথ।
প্রকল্পটিতে সরকার দেবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। এডিবি ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে ঋণ হিসেবে আসবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।
একই সভায় চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। ২০১৯ সালে প্রকল্প দুটির সম্মিলিত ব্যয় ধরা হয়েছিল ৯৩ হাজার ৭৯৯ কোটি ৯৭ লাখ টাকা। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৪৩ কোটি ২৫ লাখ টাকায়।
অর্থাৎ দুই প্রকল্পের ব্যয় বেড়েছে ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি ২৮ লাখ টাকা বা ১১৭.৭৪ শতাংশ।
লাইন-১-এর ব্যয় ১.১৪ লাখ কোটি
বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত শাখাসহ ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১-এর ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা করা হয়েছে।
এ প্রকল্পে ব্যয় বাড়ছে ৬১ হাজার ৮৩৩ কোটি ৪৬ লাখ টাকা বা ১১৭.৬৪ শতাংশ। সংশোধিত ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৩০ হাজার ৫৫২ কোটি ২৬ লাখ এবং জাইকার ঋণ ৮৩ হাজার ৮৪২ কোটি ৬৩ লাখ টাকা।
ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে কোভিড মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতে বিলম্ব, দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণের জটিলতা এবং বিস্তারিত নকশায় বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
লাইন-৫ নর্দার্নেও ব্যয় দ্বিগুণের বেশি
হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা থেকে বেড়ে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে।
এতে অতিরিক্ত ব্যয় হবে ৪৮ হাজার ৬০৯ কোটি ৮২ লাখ টাকা বা ১১৭.৮৮ শতাংশ। প্রকল্পের সংশোধিত মেয়াদ ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সড়ক-রেলসহ আরও বড় প্রকল্প
একনেকে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ প্রকল্পে অতিরিক্ত ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকার সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, বরিশাল সেনানিবাসের দ্বিতীয় পর্যায়, খুলনা নৌ অঞ্চলে আবাসন ও অবকাঠামো নির্মাণ, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং মনপুরা দ্বীপাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার সাংবাদিকদের একনেকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান।
এই বিভাগের আরও খবর
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর কারণ খুঁজে বের…

