যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার প্রধান আসামি মো. সফিয়ার রহমান ওরফে টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার টুটুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
শনিবার পিবিআই যশোরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে কোতয়ালী থানার চৌরাস্তা মোড় এলাকায় নিজ স্বর্ণের দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন আল-আমিন। পরে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এরপর তার মরদেহ পূর্ব বারান্দীপাড়া লিচুতলা মাদ্রাসার পেছনে বাবু নামে এক ব্যক্তির মেহগনি বাগানে ফেলে রেখে যায়।
খবর পেয়ে নিহতের মা ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। গত ২১ আগস্ট দায়ের করা মামলাটিতে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
পরে পিবিআই যশোর স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের এসআই (নিঃ) মো. মাসুদ।
তদন্তের ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম রসুল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পিবিআই।
পিবিআই জানায়, গোলাম রসুলের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের পর হত্যাকাণ্ডের প্রধান আসামি সফিয়ার রহমান ওরফে টুটুলকে গত ২ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৫ মিনিটে কোতয়ালী থানার চুড়ামনকাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে টুটুলের দেওয়া তথ্য ও দেখানো মতে কোতয়ালী থানার নাজিরশংকরপুর গ্রামের একটি কোল্ড স্টোরেজের পেছনে ফজের আলীর বাড়ির পূর্ব পাশের জানালার সানশেডের ওপর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। পরে সেটি জব্দ করা হয়েছে।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, নিহত আল-আমিনের সঙ্গে গোলাম রসুল ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডের দিন আসামিরা মোবাইল ফোনে যোগাযোগ করে আল-আমিনকে নির্জন স্থানে ডেকে নেন। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হলে আসামিরা সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পিবিআই।
গ্রেপ্তার টুটুল পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের…
কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট, প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লার চান্দিনায় গৃহকর্ত্রী ছমিরন খাতুন (৬০) হত্যা ও…
হযরত শাহজালালে ১৪ কেজি স্বর্ণের চালান জব্দ, বিমানের কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১৪…
সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…

