সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঢাকা জেলার ডিবি কর্তৃক বিশেষ অভিযান : ৬ রাউন্ড গুলি, ৫০ পুড়িয়া হেরোইন , পাঁচ হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় আশুলিয়া থানাধীন বারইপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ দিলদার মিয়া(৩৫), মোঃ সুমন তালুকদার (২৮) কে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

একটি পৃথক অভিযানে রবিবার ধামরাই থানাধীন বালিথা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাসুম মিয়ামাজু (২৪) কে পঞ্চাঁশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

অপর আরেকটি পৃথক অভিযানে রবিবার রাত আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী জান্নাত হোসেন সোহাগ (২৯) ছয় রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি , পঞ্চাশ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, আসামী মোঃ দিলদার মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, আসামী মোঃ সুমন তালুকদার ((২৮) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং আসামী জান্নাত হোসেন সোহাগ (২৯) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন