কুড়িল থেকে চিকিৎসককে মাইক্রোবাসে তুলে অপহরণ, পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে যায় অপহরণকারীরা, গোঙানির শব্দ শুনে উদ্ধার করেন আনসার সদস্যরা
রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাইক্রোবাসে তুলে অপহরণের শিকার দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) পূর্বাচলের একটি নির্জন জঙ্গল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অপহরণকারীরা তার হাত-পা এবং চোখ-মুখ বেঁধে সেখানে ফেলে রেখে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল।
আনসার ও ভিডিপির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন হাসিবুর হাসান। এ সময় একটি সাদা মাইক্রোবাসের চালক তাকে জলসিঁড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। সেই প্রস্তাবে তিনি গাড়িতে ওঠেন।
গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা চিকিৎসকের হাত-পা এবং চোখ-মুখ বেঁধে ফেলে বলে অভিযোগ।
পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণকারীরা হাসিবুর হাসানের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে অপহরণকারীরা তাকে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গলে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়।
গোঙানির শব্দে ছুটে যান আনসার সদস্যরা
ওই সময় এলাকাটিতে টহল দিচ্ছিল রাজউক আনসার গার্ডের একটি দল। টহল দলের সদস্যরা জঙ্গলের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান।
পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের দ্রুত শব্দের উৎসের দিকে এগিয়ে যান। পরে নির্জন স্থানে বাঁধা অবস্থায় চিকিৎসক হাসিবুর হাসানকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর চিকিৎসককে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং আনসার সদস্যরা তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন।
আকস্মিক অপহরণের পর নির্জন জঙ্গলে বাঁধা অবস্থায় পড়ে থাকা চিকিৎসককে দ্রুত শনাক্ত ও উদ্ধারে আনসার সদস্যদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হাসিবুর হাসান।
অপহরণে জড়িত চক্রটির পরিচয় কিংবা এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই বিভাগের আরও খবর
চিকিৎসকের ক্রেডিট কার্ড থেকে ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ, চক্রের ‘মূল হোতাসহ’ গ্রেপ্তার ২
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য…
টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযান, ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ হাজার…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে…
৩০ ইয়াবাসহ পঞ্চগড় পৌর যুবলীগ সভাপতি ও তার ভাই গ্রেপ্তার
দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ৩০টি ইয়াবাসহ পঞ্চগড় পৌর…
উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ‘মূলহোতা’ গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাই; আগে পাঁচজনকে…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা কর…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…

