খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রাণজিত মণ্ডল জানান, রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের ভাই বকুল জানান, তার ভাই লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ওপর কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি লালবাগ শাহী মসজিদে থাকতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন একজন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এবং কাভার্ড ভ্যানটির চালককে শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরও খবর
নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও…
জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় সংসদ ভবনে দোয়া ও মিলাদ
প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক…
ডিএমপিতে অতিরিক্ত ডিসি-এসি পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত…
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি…
মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার…

