দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৭৫৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৪ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ১০১, চট্টগ্রামে ৮৯, বরিশালে ৮০, রাজশাহীতে ৬৩, ময়মনসিংহে ২৭, রংপুরে ১৭ এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ১৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে।
গত বছর মৃত্যু ৪১৩
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় কম হলেও হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি অব্যাহত রয়েছে।

