ডিএমপিতে অতিরিক্ত ডিসি-এসি পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা পৃথক দুটি আদেশে এসব পদায়ন করা হয়। গত রোববার (৯ আগস্ট) ও সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এসব আদেশে স্বাক্ষর করেন।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মো. আল আমিন হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাড্ডা জোন) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহ্কে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), রকিবুল হাসান সাকিবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) এবং মো. সাইফুল্লাহকে সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) এবং সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) পার্থ প্রতীম বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম), গোয়েন্দা-লালবাগে এবং সহকারী পুলিশ কমিশনার মো. পাভেল হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার ফাহাদ বিন সালাহউদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) এবং পুলিশ কমিশনার কমিশনার যাকিয়া তাসনীমকে সহকারী পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, পৃথক আদেশের মাধ্যমে কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্টরা আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
এই বিভাগের আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান…
ধানমন্ডিতে উপড়ে পড়ল বিশাল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার
রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি বিশাল আকৃতির…
উত্তরায় পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে…
নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…
বিমানবন্দরের গোলচত্বরে গাড়ি থেকে ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা…
আরও পড়ুন
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার…
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট, আর্থিক প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে…

