মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১৫৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১০টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি বাস, ১৫টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭৭টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১১টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি এবং ১৩৫টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ২১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৭টি বাস, ২৯টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯২টি মামলা হয়েছে। এর মধ্যে ২৪টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেল রয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৫৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ১৮০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৮টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ২৮টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেল রয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে মোট ২১৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন