উত্তরায় পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাই
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।
এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
দুই দিনের টাকা একসঙ্গে নেওয়া হচ্ছিল
পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়।
শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি টাকা ব্যাংকে নেওয়া হচ্ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রোববারও নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন।
একপর্যায়ে তারা গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামান এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান।
তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পের টাকা একই সময়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ করে শুক্র ও শনিবারের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে—এ তথ্য দুর্বৃত্তদের কাছে আগে থেকেই ছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে টাকা বহনের নির্দিষ্ট সময় ও রুট সম্পর্কে কেউ তথ্য সরবরাহ করেছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।
এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, ‘এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি, শিগগির আসামি গ্রেপ্তার ও রহস্য উন্মোচন হবে।’
মালিকানার সঙ্গে তাসীন আক্তার হকের সংশ্লিষ্টতা
মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত রয়েছেন।
সূত্রের তথ্য অনুযায়ী, তাসীন আক্তার হক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাসীন আক্তার হকের খালাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে।
খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ছিলেন।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান…
ধানমন্ডিতে উপড়ে পড়ল বিশাল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার
রাজধানীর ধানমন্ডিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি বিশাল আকৃতির…
নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ…
বিমানবন্দরের গোলচত্বরে গাড়ি থেকে ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার…
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট, আর্থিক প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে…
ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন
দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ সহজ, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ গঠন করেছে…
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…

