শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী: রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে এবং সরকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। তার দাবি, এমন পরিস্থিতিতে তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ড্যাবের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অতীতের প্রতিকূল সময়েও সংগঠনটির চিকিৎসকরা জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। এ কারণে অনেক চিকিৎসক প্রশাসনিক ও পেশাগত নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হলেও তারা তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, করোনা, ডেঙ্গু, হামসহ বিভিন্ন জাতীয় সংকটে ড্যাবের চিকিৎসকেরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেছেন। তার ভাষ্য অনুযায়ী, অতীতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সংবিধান সংস্কার, রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি, সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং হামের বিস্তার রোধে ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। এ বিষয়ে পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন।
এই বিভাগের আরও খবর
দলীয় এমপিদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের
দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা এবং…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার…
শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে থাকতে পারেন সাকিব আল হাসান
আগামী ৫ আগস্ট আয়োজিত একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ…
গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার দুই বছর পর জনসমক্ষে আসতে পারেন শেখ হাসিনা
৫ আগস্ট নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যের সম্ভাবনা…
জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান
জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও…
সর্বশেষ খবর
3.
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৪ ঘণ্টা আগে
4.
5.
হৃদরোগ ইনস্টিটিউটে দালালির অভিযোগে একজন আটক
- ৪ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন…
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, যাত্রী প্রবেশে নতুন কড়াকড়ি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে…
চীনা নির্মাতা Zbtlink-এর রাউটারে ‘বিল্ট-ইন ব্যাকডোর’ থাকার দাবি, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
চীনের নেটওয়ার্কিং যন্ত্রপাতি নির্মাতা Zbtlink-এর তৈরি একাধিক রাউটারে পূর্বনির্মিত (Built-in) একটি ব্যাকডোর বা গোপন প্রবেশপথ থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।…
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদকদ্রব্য
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি…
রমনায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু; পুলিশের দাবি, পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে আহত হয়ে প্রাণহানি
রাজধানীর রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডে একটি আবাসিক ভবনে পুলিশের অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে…
পাঁচ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)…

