ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
সরকারি সফরে আজ চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সফরকালীন সময়ে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের; সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা সামগ্রী ক্রয়–বিক্রয়ের ক্ষেত্রগুলোতেও চীন গুরুত্বপূর্ণ অংশীদার। এবারের সফরে এসব ক্ষেত্র আরও সম্প্রসারণে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে দেশে ফিরবেন।

