সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রনজিনা পারভীন শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিলেন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিনা পারভীন রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীনের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলায়। তিনি উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই
যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর…
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৯১ জন গ্রেফতার, ৩৯ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে…
শাহ আলীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছর বয়সী এক…
রংপুর মেডিকেলে চুরি ঠেকাল আনসার, আটক একজন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিলিং ফ্যান চুরি করে…
সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডন পাঁচ দিনের রিমান্ডে
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলো ঘরবন্দী সালেহা বেগম, তার চিকিৎসার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে…
জননিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আইজিপির
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)…
রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমাঈল হোসেনের ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার…
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যর্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে…
২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি হিসেবে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয়…
বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও
দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে…
চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে। ডেনমার্কের সহযোগিতায়…
কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বরত আনসার…

