অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাজায় সামরিক নিয়ন্ত্রণ এলাকা বাড়ানোর অভিযোগ, নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তাদের দাবি, গত কয়েক দিনে সামরিক বাহিনীর নির্ধারিত নিরাপত্তা সীমারেখা আরও ভেতরে অগ্রসর হওয়ায় হাজারো ফিলিস্তিনি আবারও নিজেদের বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় ১০ দিনের মধ্যে গাজা সিটির জেইতুন, তুফাহ ও শেজাইয়া এলাকা, মধ্য গাজার দেইর আল-বালাহ, দক্ষিণের খান ইউনিস এবং উত্তর রাফাহর বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণসীমা বিস্তৃত হয়েছে। এর ফলে নতুন করে বহু পরিবার নিরাপদ স্থানের খোঁজে এলাকা ত্যাগ করেছে।

গাজা সিটির জেইতুন এলাকার বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনীর জারি করা সরিয়ে নেওয়ার নির্দেশনার পর অনেক পরিবার দ্রুত ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, সামরিক নিয়ন্ত্রণ এলাকা সম্প্রসারণের কারণে সাধারণ মানুষের জন্য সেখানে অবস্থান করা আর নিরাপদ ছিল না।

কয়েকজন বাস্তুচ্যুত বাসিন্দা বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এটি তাদের পরিবারের জন্য সপ্তম বা অষ্টমবারের মতো স্থানান্তরের ঘটনা। বারবার আশ্রয় পরিবর্তনের কারণে তারা চরম অনিশ্চয়তা, খাদ্যসংকট এবং মানবিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

তবে সামরিক নিয়ন্ত্রণ এলাকা সম্প্রসারণ ও নতুন করে বাস্তুচ্যুত হওয়ার এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন