বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং গণপরিবহন খাতের অগ্রগতিতে জাপান ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। তিনি বলেছেন, দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য আধুনিক, নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে জাপান তার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগাতে আগ্রহী।
মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগ, মেট্রোরেল এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে জাপান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীর ভূমিকা পালন করছে। তিনি এ সহযোগিতার জন্য জাপান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশের সড়ক, রেল ও গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সমন্বিত, নিরাপদ এবং পরিবেশবান্ধব করে তুলতে কাজ করছে। বিশেষ করে মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের প্রযুক্তিগত জ্ঞান, প্রকৌশল দক্ষতা এবং কারিগরি সহায়তা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে সরকার প্রত্যাশা করে। একই সঙ্গে অবকাঠামো, পরিবহন, প্রযুক্তি ও অন্যান্য উন্নয়ন খাতে সহযোগিতার পরিধিও আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল নগর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে জাপানের উন্নত প্রযুক্তি, পরিকল্পনা ও কারিগরি অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।
তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আগামী দিনে মেট্রোরেল, রেল যোগাযোগ, সড়ক অবকাঠামো এবং অন্যান্য কৌশলগত খাতে বাংলাদেশ ও জাপানের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান ভবিষ্যতেও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের সহযোগিতার নতুন সম্ভাবনা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
এই বিভাগের আরও খবর
মিরপুরে দুই স্বর্ণের দোকানে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি, নিখোঁজ ৫ নিরাপত্তাকর্মী
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে সংঘটিত বড়…
পাকিস্তজুড়ে মৌসুমি বৃষ্টির তাণ্ডব, এক মাসে প্রাণহানি শতাধিক
অব্যাহত মৌসুমি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভবন ধসের…
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহীমের টেলিফোনে আলোচনা
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে আন্তর্জাতিক…
জনসংখ্যা সংকট মোকাবিলায় তৃতীয় সন্তান নিলে নগদ সহায়তা শুরু করল ভুটান
জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মশক্তি নিশ্চিত করতে নতুন…
ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণে আস্থা, সংলাপ ও বাস্তববাদী কূটনীতির ওপর জোর
বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাপানের আরও বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে…
বিশ্বকাপের সেরা গোল কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের, ভোটে পেছনে ফেললেন দুই প্রতিদ্বন্দ্বীকে
বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি জিতেছেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত বাঁকানো শটটি টুর্নামেন্টের সেরা…
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো
জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কয়েক দিন আগেই দুজন দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন। তবে সেই পরিকল্পনা শেষ…
সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ…
ইসরায়েলি আটক থেকে মুক্তি পেয়ে গাজায় ফিরলেন ৬০ ফিলিস্তিনি, নির্যাতনের বিভীষিকার বর্ণনা
ইসরায়েলের বিভিন্ন আটককেন্দ্রে দীর্ঘদিন আটক থাকার পর ৬০ জন ফিলিস্তিনিকে গাজায় ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির (ICRC) তত্ত্বাবধানে…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে নেতানিয়াহুর ওপর চাপ দিতে ট্রাম্পের প্রতি সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের আহ্বান
অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে—এমন…
ভারতে মুসলিম প্রতিষ্ঠাতার বিশ্ববিদ্যালয় ভাঙার উদ্যোগ ঘিরে উত্তেজনা
শিক্ষার্থীদের আন্দোলন, সরকারের আইনি অবস্থান এবং রাজনৈতিক বিতর্ক ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন…
হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই
বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো যকৃত বা লিভার। শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ, বিষাক্ত উপাদান অপসারণ, পুষ্টি…

