স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২৬, ২০২৫
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের শুরুতে উপদেষ্টা মহোদয় র্যাব-১১ এর সদর দপ্তর আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ ঘুরে দেখেন। সেখান থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আসেন এবং মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। এরপর তিনি লাইন্সের ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা এবং পুলিশ মেস সরেজমিন পরিদর্শন করেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, দায়িত্ব পালন এবং কাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ত্যাগ ও নিষ্ঠা প্রশংসনীয়। তাঁদের কাজ আরও গতিশীল করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী (ক্রাইম অ্যান্ড অপারেশনস), ইসরাত জাহান (ডিএসবি), মো. সোহেল রানা (ট্রাফিক ও ডিবি), মো. হাসিনুজ্জামান (ক-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টার এ পরিদর্শনে জেলা পুলিশ সদস্যদের মধ্যে উদ্দীপনা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন করে অনুপ্রেরণা জাগে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

