“হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই”—মির্জা ফখরুল
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২০, ২০২৫
ঢাকা | ২০ জুলাই ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার বিচার একদিন হবেই।” রবিবার রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা—সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শিরোনামের এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মাজার প্রাঙ্গণে প্রতিটি শহীদের নামে একটি করে নিমগাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল এক শহীদ মায়ের আহাজারি তুলে ধরে বলেন, “যে ছেলেটিকে দেখে তার পরিবার স্বপ্ন দেখেছিল, সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পড়ে থাকা মরদেহ ভ্যানে তুলে আরও কয়েকটি লাশের সঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি স্বাধীন দেশের রাষ্ট্রীয় বাহিনীর কাজ হতে পারে না। রাষ্ট্রের নিরাপত্তাকর্মীরা আমাদের ট্যাক্সের টাকায় চলেন, আর তারাই আজ সন্তানদের হত্যা করছে। এটি নির্মম, পাশবিক ও কলঙ্কজনক।”
তিনি বলেন, “এই নিষ্ঠুরতার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। তার বিচার করতে হবে—এটাই আমাদের প্রথম দায়িত্ব। পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের কাজ শুরু করাও আমাদের দায়িত্ব।”
মির্জা ফখরুল আরও জানান, বিএনপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য একটি পুনর্বাসন ফান্ড গঠনের প্রস্তাব ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। তিনি বলেন, “নির্বাচন কে পাবে না পাবে, সেটা পরের বিষয়। এখন জরুরি হলো আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো।”
তিনি জানান, ‘আমরা বিএনপি পরিবার’ ইতোমধ্যে এই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবং এ সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

