তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণেই বিমানবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৯, ২০২৫
১৯ জুলাই ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের জন্য প্রয়োজনীয় জনবল নিরূপণ ও যাত্রীসেবা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেই আজ শনিবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, “তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর আগে সেখানে কী পরিমাণ জনবল প্রয়োজন, তা নির্ধারণ করাই মূলত আজকের পরিদর্শনের উদ্দেশ্য। পাশাপাশি বিদেশগামী ও আগত যাত্রীরা ইমিগ্রেশনে কী ধরনের সমস্যায় পড়ছেন, সেটিও সরেজমিনে দেখা হয়েছে।”
উপদেষ্টা জানান, “তৃতীয় টার্মিনাল অত্যন্ত আধুনিক ও যুগোপযোগীভাবে নির্মিত হয়েছে। এর অপারেশনাল ক্যাপাবিলিটিও অনেক উন্নত। এখন পর্যন্ত এর কাজের অগ্রগতি ৯৯.১৮ শতাংশ। তবে উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”
বিমানবন্দরের যাত্রীসেবা বিষয়ে তিনি বলেন, “আগে যেসব ইমিগ্রেশন সমস্যা নিয়ে যাত্রীরা অভিযোগ করতেন, তৃতীয় টার্মিনাল চালু হলে সেগুলো অনেকটাই সমাধান হবে বলে আশা করা যায়।”
পরিদর্শনে উপদেষ্টা বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালও ঘুরে দেখেন এবং যাত্রীদের কাছ থেকে সরাসরি সেবা-সংক্রান্ত অভিযোগ ও মতামত শুনে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় লাইভ সম্প্রচারে অংশ নেওয়া সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে জনগণকে সঠিক তথ্য দিয়েছে। এ কারণে জনগণ পুরো ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছে।” তিনি জানান, ঘটনাটি তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করবে।
নিহতদের ময়নাতদন্ত বিষয়ে তিনি বলেন, “কয়েকটি মরদেহের ময়নাতদন্ত করা গেলেও, কিছু লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে তা সম্ভব হয়নি। প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এবং ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

