শহীদ ওয়াসিমের নাম পাঠ্যবইয়ে নেই রাজনৈতিক পরিচয়ের কারণে, অভিযোগ ছাত্রদলের
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৬, ২০২৫
গত বছরের ১৬ জুলাই “চলে আসুন ষোল শহরে” স্লোগান তুলে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন কক্সবাজারের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। সেই শহীদ ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) শহীদ ওয়াসিম আকরামের কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ বাড়িতে যান জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ওয়াসিমের কবর জিয়ারত করেন। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।”
তিনি অভিযোগ করেন, “দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের অন্তত ১৪২ জন নেতা-কর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। তিনি বলেন, “বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন নানা প্রোপাগান্ডায় লিপ্ত, তারা জুলাই-আগস্টের আন্দোলনে আদৌ কোনো ভূমিকা রেখেছে কিনা, জনমনে সেই প্রশ্ন আছে। শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে ওই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করি।”
ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি আরিফুর ইসলাম, কাজী জিয়া উদ্দীন বসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদসহ কেন্দ্রীয় ও কক্সবাজার জেলা ছাত্রদল এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
এছাড়া আজ (১৬ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানের দক্ষিণ পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্সের সামনের সড়কে শহীদ ওয়াসিমসহ সকল শহীদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
আরও পড়ুন
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…

