ঐক্যমত কমিশনে ‘ঐক্যমত পার্টি’ তৈরি হয়েছে : অভিযোগ এনডিএম মহাসচিবের
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৪, ২০২৫
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোহাম্মদ মমিনুল আমিন অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর ভেতর একটি নির্দিষ্ট অংশ ‘ঐক্যমত পার্টি’ হিসেবে কাজ করছে।
রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মোহাম্মদ মমিনুল আমিন বলেন, “ঐক্যমত কমিশনে একটা ‘ঐক্যমত পার্টি’ তৈরি হয়েছে। তারা প্রথমে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করে একটি প্রস্তাব তৈরি করে এবং পরবর্তীতে সেই প্রস্তাব নিয়েই আলোচনা হয়। আমি কারও নাম বলতে চাই না।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা প্রচারণা চলছে। তাদের পৃষ্ঠপোষকতায় একটি ‘সরকারি দল’ তৈরি হয়েছে। ঠিক তেমনি ঐক্যমত কমিশনেও একই ধরণের গোষ্ঠী তৈরি হয়েছে, যারা একরকম প্রভাব বিস্তার করছে।”
প্রধান বিচারপতি নিয়োগের প্রসঙ্গে এনডিএম মহাসচিব বলেন, “সানসেট প্রভিশন নিয়ে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজ আলোচনা হয়েছে। আমরা তার বিরোধিতা করেছি। কারণ, যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালে এ ধরনের প্রথা চালু হলেও সেটি কার্যকর হয়নি। আমরা প্রস্তাব করেছি, আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি করার নিয়ম রাখার জন্য।”
জরুরি অবস্থা ঘোষণার প্রসঙ্গে তিনি জানান, “জরুরি অবস্থার বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত হয়েছে। বিকেলে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা হবে। আমরা আশা করছি, সেখানে কিছু চমকপ্রদ প্রস্তাব আসবে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

