তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে বিকল্প প্রস্তাব দিল বিএনপি
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৪, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিযুক্তি নিয়ে একাধিক বিকল্প প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব প্রস্তাবের কথা সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগে যে Judicial Dependency ছিল, সেটা বাদ দিয়ে বিকল্প কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখা যায়। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা চলছে।”
তিনি বলেন, “আমাদের প্রস্তাব, রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা উচিত নয়। তবে যদি অন্য কোনো সমঝোতা না হয়, একেবারে শেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতি অথবা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধানকে প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করা যেতে পারে।”
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, “সংসদ বিলুপ্তির আগে রাষ্ট্রপতি, সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, প্রধান উপদেষ্টা মনোনয়ন করবেন। যদি তাতে ঐকমত্য না হয়, তখন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকারের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী দল থেকে হতে হবে। রাষ্ট্রপতি বা স্পিকার এই কমিটি প্রিজাইড করবেন। রাষ্ট্রপতি প্রিজাইড করলে তাঁর কোনো ভোটাধিকার থাকবে না। স্পিকার করলে তাঁর ভোটাধিকার থাকবে।”
তিনি বলেন, “এক্ষেত্রে যদি ঐকমত্য না আসে, তবে সংসদে তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধিও ঐ কমিটিতে যুক্ত হতে পারে। আবার প্রয়োজনে বিরোধীদলীয় নেতা বাদে, অন্য বিরোধী দলগুলোর মধ্য থেকে যারা ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেয়েছে, তাদের প্রতিনিধি নেওয়ার প্রস্তাবও করেছি। এগুলো না হলে, শেষ পর্যন্ত ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী আগের তত্ত্বাবধায়ক পদ্ধতিতে ফিরে যেতে হবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে, যাদের বয়স ৭৫ বছরের বেশি নয়, তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করা যেতে পারে। এজন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকারের সমন্বয়ে কমিটি যাচাই-বাছাই করবে।”
তিনি বলেন, “তবে সবশেষে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার সিদ্ধান্তও নেওয়া যেতে পারে। কিংবা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধানকেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করা যেতে পারে। আপার হাউস, লোয়ার হাউস বা র্যাঙ্কিং চয়েস পদ্ধতি নিয়েও আলোচনা চলছে।”
জরুরি অবস্থা নিয়ে ঐকমত্য
গতকালের বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। সালাহউদ্দিন বলেন, “সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদে ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দটি পরিবর্তন করে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।”
তিনি জানান, “জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর স্বাক্ষরের প্রয়োজন। তবে কমিশনের প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদন থাকতে হবে। সেই প্রস্তাবও সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে বিরোধীদলীয় নেতা বা তাঁর অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা অংশগ্রহণ করবেন, সেটিও সংযোজিত হয়েছে।”
সালাহউদ্দিন বলেন, “সবচেয়ে বড় কথা, আমরা চাই, বিতর্কের বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে পুনঃস্থাপন করতে। এ নিয়ে আমাদের আলোচনা আরও চলবে।”
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

