শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ১০, ২০২৫
মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। সেই সাফল্যের রেশ না কাটতেই নতুন মিশনে নামছে লাল-সবুজের কন্যারা। এবার আফঈদা খন্দকারের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা।
আগামীকাল (শুক্রবার) ঢাকার কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান। ভারত অংশ নিচ্ছে না এবার। লিগ ভিত্তিক এই আসরে চার দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।
২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত শেষ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তাই এবারের টুর্নামেন্টটি লাল-সবুজের জন্য শিরোপা ধরে রাখার মিশন হয়ে উঠেছে। বাফুফে ইতিমধ্যেই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে মিয়ানমারে ইতিহাস গড়া সিনিয়র দলের ৯ জন খেলোয়াড় রয়েছেন।
জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবার অনূর্ধ্ব-২০ দলেরও নেতৃত্ব দেবেন। তিনি বলেন, “মাঠে ছোট-বড় বলে কিছু নেই। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে চাই।”
জাতীয় দলের কোচ পিটার বাটলার বলেন, “ফলাফল নয়, প্রথমে গুরুত্বপূর্ণ ভালো পারফরম্যান্স। মেয়েদের সঠিকভাবে প্রস্তুত করাই এখন মূল লক্ষ্য।”
শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের স্কোয়াড
- গোলরক্ষক: স্বর্ণ রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
- ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।
- মিডফিল্ডার: কানন রানী বাহাদুর, স্বপ্না রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার জুতি।
- ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রানী, পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

