সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন অধ্যাদেশ আসছে : তথ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
গণমাধ্যম সংস্কার এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (৯ জুলাই) ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতি সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকতার অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজও চলমান, যা স্বল্প সময়ের মধ্যেই জারি করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, আগামী কয়েক মাসের মধ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট আরও কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। সংবাদ প্রচারে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য একটি আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে।”
সাক্ষাৎকালে ইউনেস্কোর আইন ও মত প্রকাশের স্বাধীনতা বিভাগের আন্তর্জাতিক কনসালটেন্ট উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

