মব ভায়োলেন্স পরিকল্পিত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ – বাংলাদেশ জাসদের প্রতিবাদ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৭, ২০২৫
দেশে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ। আজ এক বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন:
“বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে মনে করে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনাগুলো কোনোভাবেই স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। বরং এগুলো পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে, যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল দেখিয়ে আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফরিদপুরে হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদের বাড়িতে হামলা, পটিয়া ও পাটগ্রাম থানায় নৈরাজ্য, কুমিল্লার মুরাদনগরে মব দিয়ে বাড়ি ঘেরাও করে মা-ছেলে সহ তিনজনকে হত্যা, লালমনিরহাট, মাগুরা ও ঢাকার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনা এই ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ। এসব ঘটনায় মানুষ বিচারবহির্ভূত হামলার শিকার হচ্ছেন, সম্পদ নষ্ট হচ্ছে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
বাংলাদেশ জাসদ স্পষ্টভাবে উল্লেখ করেছে, যারা নির্বাচন পেছাতে চায় এবং দুর্নীতি, হত্যা-খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। জনগণকে বিভ্রান্ত করতে এবং সংবিধানবিরোধী কোনো কার্যকলাপের পথ সুগম করতে মব ভায়োলেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য চরম হুমকি।
বাংলাদেশ জাসদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে এবং জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। একই সঙ্গে জনগণকে আহ্বান জানানো হয়েছে, ষড়যন্ত্রকারীদের কোনো প্ররোচনায় পা না দিতে এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লক্ষ্যে দৃঢ় থাকতে।
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ জাসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং কোনো ষড়যন্ত্রের কারণে তা বিলম্বিত হতে দেওয়া হবে না।”
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…

