হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে হামলা: চার দিনেও ব্যবস্থা নেই, প্রশাসনের নীরবতায় ক্ষোভ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৫, ২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় চার দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতারা।
গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার রাতেই প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন সাংবাদিকরা। পরদিন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা কার্যালয় পরিদর্শন করে দোষীদের শাস্তির আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ দেখা যায়নি।
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ বলেন, “সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের মতো নিকৃষ্ট ঘটনা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। চার দিনেও কোনো ব্যবস্থা না নেওয়া দুর্বলতা প্রকাশ করে এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।”
সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে পুরো মুক্তচিন্তার ওপর আক্রমণ। প্রশাসনের নীরবতা অপরাধীদের উৎসাহিত করছে। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, “উপাচার্যের নির্দেশনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির বলেন, “এটি শুধু সাংবাদিক সমিতির নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”
হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিক নেতারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…

