ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৪, ২০২৫
ইস্তানবুল, ৪ জুলাই ২০২৫
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ফুটবল খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে। শুক্রবার ইস্তানবুলে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর সদর দপ্তরে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত হয়।
বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি, প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং দেশের ফুটবলকে টেকসই ইকোসিস্টেমে রূপান্তরের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে তুর্কি ফুটবল দলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ-তুরস্ক প্রীতি ম্যাচ আয়োজন দু’দেশের জনগণের মধ্যে ক্রীড়া-সংশ্লিষ্ট বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।”
টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু এ প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী আগস্ট মাসেই দুই দেশের নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে। একই সঙ্গে তিনি বাংলাদেশের ফুটবল অবকাঠামো শক্তিশালী করতে কারিগরি সহায়তা, কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনার এক পর্যায়ে উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “মুসলিম বিশ্বে তুরস্কের সাহসী ও মানবিক ভূমিকা প্রেরণাদায়ক।”
বৈঠকের শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য টিএফএফ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
উভয়পক্ষ অভিমত প্রকাশ করেছেন, এই বৈঠক বাংলাদেশ-তুরস্ক ক্রীড়া সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াঙ্গনকে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূভাবে যুক্ত করবে।
এই বিভাগের আরও খবর
আফ্রিকার নতুন ফুটবল পরাশক্তি মরক্কো: বিশ্বকাপ স্বপ্নের পেছনের গল্প
একসময় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) গ্রুপ পর্ব…
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার
প্রান্তকাল ডেস্ক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা…
বিসিবির নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
