মুন্সীগঞ্জ, ৪ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলুদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে ভোররাতে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা উদ্ধারসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে গ্রেফতার ১৪ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। এছাড়া একজন আসামি পূর্বের একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার হয়েছে।
নিয়মিত মামলার বিস্তারিত:
- লৌহজং থানার মামলা নং-০১ (তাং-০৪/০৭/২০২৫)
- আসামি: নাদিরা বেগম (৪০), মোসা. হারুনা বেগম, মো. সিনারুল ইসলাম (১৯)
- আলামত: ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ৪০,৯৮০/- টাকা।
- লৌহজং থানার মামলা নং-০২ (তাং-০৪/০৭/২০২৫)
- আসামি: আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ইসরাফিল (৪৫)
- আলামত: ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ৫৩,৭০০/- টাকা।
- পূর্বের মামলা নং-০৬(০৩)২৫
- আসামি: মো. এনারুল সরদার ওরফে এনা (৩০)
মোবাইল কোর্টের সাজাপ্রাপ্তরা:
১. রুপা – ১ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা।
২. মো. পূর্ণ – ২ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা।
৩. মো. রাখেল – ২ মাসের কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা।
৪. মো. ইসমাইল – ১০ দিনের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা।
৫. কাজল দাস – ২ মাসের কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা।
৬. মো. জয়নাল শেখ – ১ মাসের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা।
৭. মো. আরিফ – ২ মাসের কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা।
৮. লাদেন – ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নগদ অর্থ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

