আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২, ২০২৫
মৌলভীবাজার, ০২ জুলাই ২০২৫ খ্রি.
জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ফারুক আহমদ (৪৯) নামে একজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুলাউড়ার নজরুল ইসলাম নামের ভুক্তভোগী জানান, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। এ সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তিনি জামিন করাতে পারবেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে ফারুক আহমদের সঙ্গে চুক্তি হয়। শর্ত ছিল, চুক্তির তিন দিনের মধ্যে জামিন না হলে ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে। এরপর পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়। কিন্তু জামিনের ব্যবস্থা না হওয়ায় টাকা ফেরত চাইলে ফারুক আহমদ নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একইভাবে ফারুক আহমদ ওই ভুক্তভোগীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজারসহ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম বলেন, “টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণা গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা শুধু ফৌজদারি অপরাধ নয়, এটি বিচার বিভাগ ও পুলিশের প্রতি জনগণের আস্থাকে চরমভাবে ক্ষুণ্ণ করে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা রুজু হয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি যদি জামিন, মামলা বা আদালত সংক্রান্ত বিষয়ে টাকার বিনিময়ে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। এ ধরনের প্রতারক চক্র সম্পর্কে তথ্য পেলে জেলা পুলিশকে জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আইনের সঠিক প্রয়োগ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

