দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান: স্বাস্থ্য, সড়ক নির্মাণ ও শিক্ষা খাতে অনিয়মের প্রমাণ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালিত তিনটি পৃথক অভিযানে স্বাস্থ্য, সড়ক নির্মাণ এবং শিক্ষা খাতে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে। সোমবার (৩০ জুন) সারাদেশে এসব অভিযান পরিচালিত হয়। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
চাঁদপুরে হাসপাতাল অনিয়ম
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান, রোগীদের সাথে খারাপ আচরণ এবং নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের প্রেক্ষিতে দুদক চাঁদপুর জেলা সমন্বিত কার্যালয় থেকে অভিযান চালায়। দুদক টিম ছদ্মবেশে উপস্থিত থেকে রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা অভিযোগ করেন, কিছু নার্সের খারাপ আচরণের শিকার হচ্ছেন তারা।এছাড়াও হাসপাতালের খাদ্য সরবরাহ টেন্ডারে নির্ধারিত পরিমাণের অর্ধেক দেওয়া হচ্ছে বলে দুদকের টিম দেখতে পায়। অভিযানকালে অফিস চলাকালীন এক চিকিৎসককে ব্যক্তিগত ব্যবস্থাপত্রে চিকিৎসা দিতে দেখা যায়। এসব তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
জয়পুরহাটে সড়ক ও সেতু প্রকল্পে অনিয়ম
সড়ক ও জনপথ বিভাগের জয়পুরহাট অঞ্চলে চলমান প্রকল্পে বিল উত্তোলনসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক নওগাঁ জেলা সমন্বিত কার্যালয় থেকে অভিযান চালায়। ২.৫০ কিলোমিটার সড়ক এবং পাঁচটি সেতুর নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করে টিম। জানা যায়, সড়ক নির্মাণের প্রথম কার্যাদেশ নাভানা কনস্ট্রাকশনকে দেওয়া হলেও চুক্তিভঙ্গের কারণে তা বাতিল করে রিলায়েবল বিল্ডার্স লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা কয়েক দফা বাড়ানো হলেও এখনও ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পাঁচটি সেতুর নির্মাণকাজও টিম সরেজমিনে দেখে নমুনা সংগ্রহ করে। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
শিক্ষা অধিদপ্তরে সম্পদের অনুসন্ধান
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। অভিযানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)-এর দপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ঢাকার নিকেতন এলাকায় ২৩০০ বর্গফুটের ফ্ল্যাট এবং প্রাইভেট কারের মালিকানা যাচাই করা হয়। অভিযোগের অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রও চাওয়া হয়েছে। নথিপত্র বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
দুদক সূত্র জানায়, অভিযানের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

