ডিএনসিসি এলাকায় বড় অবকাঠামোতে বায়ুমান ও শব্দ পরিমাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক— প্রশাসক মোহাম্মদ এজাজ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৬, ২০২৫
ঢাকা, ২৬ জুন ২০২৫:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় নির্মিতব্য সকল বড় অবকাঠামোতে বাধ্যতামূলকভাবে বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র এবং শব্দ পরিমাপক যন্ত্র স্থাপন করতে হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সেমিনার হলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।
প্রশাসক জানান, ইতোমধ্যে ডিএনসিসির ১০টি স্থানে বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করে নিয়মিতভাবে পরিবেশগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, “নতুনভাবে নির্মিত ভবনগুলোতে এসব যন্ত্র স্থাপন করা হলে অঞ্চলভিত্তিক বায়ুমান ও শব্দ দূষণ সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া সম্ভব হবে, যা নগর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ৩৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির।
সেমিনারে বক্তারা সিঙ্গেল ইউজ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং নাগরিকদের ব্যক্তিপর্যায়ে এর ব্যবহার বর্জনের আহ্বান জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, “নগরের পরিবেশ রক্ষায় আমরা রাজউক, বন অধিদপ্তর, ওয়াসা, তিতাস গ্যাসসহ বিভিন্ন নাগরিক সেবা সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, উত্তরা ও পূর্বাচলের মতো নতুন ঢাকা এলাকায় বনায়নের মাধ্যমে সবুজ আচ্ছাদন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শহরের বায়ুমান উন্নয়নে ‘জিরো সয়েল’ কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
সেমিনারে একাধিকবার তিনি জোর দিয়ে বলেন, “সিঙ্গেল ইউজ পলিথিন কেবল পরিবেশ নয়, নগরের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। তাই এর ব্যবহার এখনই সম্পূর্ণ বন্ধ করতে হবে।”
আলোচনার একপর্যায়ে তিনি উপস্থিত সকল বেসরকারি ও পরিবেশবাদী সংগঠনকে নগরের পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ডিএনসিসির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “সিঙ্গেল ইউজ পলিথিন এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে।”
সেমিনারে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পরিবেশ রক্ষায় বাস্তবমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে মতবিনিময়ে অংশ নেন।
এই বিভাগের আরও খবর
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…

