কোতোয়ালি থানার অভিযানে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ গ্রেপ্তার ০২ জন
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৬, ২০২৫
গত ২৫ জুন ২০২৫ খ্রিঃ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মোঃ কারিবেল হাসান সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় ১৭ নম্বর ওয়ার্ডের টার্মিনালস্থ মের্সাস নর্দাণ এজেন্সি নামক ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন দুইজন ব্যক্তি— মোঃ রোহিত ইসলাম রোলেক্স (৩০) ও মোঃ সাইফুল ইসলাম (৩৭)—কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিকালে মোঃ রোহিত ইসলাম রোলেক্সের কাছ থেকে একটি ২৫ ইঞ্চি দীর্ঘ পুরাতন ধারালো ছোরা, ৫টি হালকা কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ০.৪ গ্রাম) এবং ১০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
অপর আসামী মোঃ সাইফুল ইসলামের দেহ তল্লাশিকালে ৭টি কথিত ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৬ গ্রাম) ও ৮ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়। অভিযানে মোট ১২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ১ গ্রাম), ১৮ গ্রাম শুকনো গাঁজা ও একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্র সংক্রান্তে যথাযথ আইনি প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণে দৃঢ় প্রতিজ্ঞ। শহরের প্রতিটি এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান ও বিশেষ টাস্ক ফোর্স কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

