মুন্সীগঞ্জে পরিত্যক্ত রান্নাঘর থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার
- নিজস্ব সংবাদাদাতা
- জুন ২৫, ২০২৫
মুন্সীগঞ্জ | ২৫ জুন ২০২৫
মুন্সীগঞ্জ জেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী এলাকায় একটি পরিত্যক্ত রান্নাঘরের পেছন থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) খালেদুজ্জামান একটি বিশেষ ডিউটির সময় গোপন সূত্রে জানতে পারেন, টরকী ইসলামপুর (ফুলতলা) এলাকায় অবৈধ অস্ত্র মজুত রয়েছে। বিষয়টি পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর দিকনির্দেশনায় গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
পরে রাত ২টা ৪৫ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম-এর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) সজীব দে, এসআই রাজীব মিয়া, এসআই আছিবুজ্জামান এবং অন্যান্য ফোর্স সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল টরকী ইসলামপুর (ফুলতলা) এলাকার আলম ঢালির পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়।
অভিযানে বাড়ির রান্নাঘরের পেছনে একটি প্লাস্টিকের ব্যাগে রশি দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় একটি মরিচা ধরা দেশীয় পাইপগান ও দুই রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব অস্ত্র সিলভার রঙের এবং পুরনো ও পরিত্যক্ত অবস্থায় ছিল।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা অনুযায়ী সুরক্ষিতভাবে জব্দ করে।
মুন্সীগঞ্জ থানা পুলিশ জানায়, এই অবৈধ অস্ত্রের মালিকানা শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে। ইতোমধ্যে অজ্ঞাতনামা অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান,
“সীমান্তবর্তী এলাকাসহ গ্রামীণ অঞ্চলে অস্ত্র মজুদের গোপন তথ্য আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

