ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৩, ২০২৫
গত ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোডে অবস্থিত মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:
১) নুর মোহাম্মদ ওরফে মানিক (পিতা- মো. ইউনুস, মাতা- মৃত লায়লা বেগম, সাং- চরকলমী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী),
২) আরিফ হোসেন (পিতা- আব্দুল মান্নান, সাং- ফুলতলা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম),
৩) মো. রবিউল হোসেন (পিতা- মঞ্জুর আলম, সাং- মদনহাট, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম)।
তাদের হেফাজত হতে একটি বড় কাটার, দুইটি রামদা, দুইটি লোহার পাইপ এবং একটি স্ক্রু ড্রাইভারসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার ও জব্দ করা হয়।
এ সময় আরও ১২-১৩ জন সহযোগী আসামি উপস্থিত ছিল, যারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুতবেগে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দলবদ্ধভাবে সীতাকুন্ড মডেল থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।
উক্ত ঘটনায় সীতাকুন্ড মডেল থানায় মামলা নম্বর ২২, তারিখ ২৩/৬/২০২৫ খ্রি. ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

