তারেক রহমান–ড. ইউনূস বৈঠকে ‘আশার আলো’ দেখছেন মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২১, ২০২৫
গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বৈঠকে দু’জন কতকগুলো বিষয়ে একমত হয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের সবার জন্য একটি আশার বার্তা। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পুনর্মিলনী আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভায় তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে অনেক ভালো কাজ করেছে। তারা পথ দেখাচ্ছে, আমরা যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে ছিলাম, তারা সবাই মিলে এ সরকারকে সহযোগিতা করব।”
ফখরুল বলেন, “গত ১০ মাসে যে ঘটনা প্রবাহ ঘটেছে, তাতে আমরা কিছুটা সংশয়ে ছিলাম। কিন্তু এই বৈঠক আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি—এই সভার পর রাজনৈতিক সমাধান এবং জনগণের স্বপ্ন পূরণের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। বর্তমান রাষ্ট্র কাঠামোয় তা সম্ভব নয় বলেই আমরা ৩১ দফা সংস্কার রূপরেখা দিয়েছি। এসব দফায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে।”
তিনি আরও বলেন, “সংস্কারের কাজ এখনো চলছে। কিছু বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয়ে এখনও হয়নি। যেগুলোতে একমত হয়েছি, সেগুলো বাস্তবায়ন করব। বাকিগুলো নির্বাচন-পরবর্তী আলোচনায় সমাধান করব।”
মির্জা ফখরুল এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “আগামীকাল এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করবে। এই তরুণ নেতৃত্ব বিগত আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডিএসডির সাধারণ সম্পাদক মাহমুদ উদ্দিন স্বপন, এবং ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

