যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২১, ২০২৫
সন্ত্রাসমুক্ত খুলনা নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও খুলনা থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কুখ্যাত চারজন সন্ত্রাসীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), তৌহিদুর রহমান (৪২), আরিফ হোসেন (৩১) এবং তাসফিকুর রহমান (১৯)। তাদের সকলেরই স্থায়ী ঠিকানা খুলনা সদর থানার টুটপাড়া এলাকায়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানিয়েছে, তারা সম্প্রতি বেশ কয়েকটি অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষণ করছিল। তদন্ত কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকের উৎস, ব্যবহার ও সম্ভাব্য ক্রেতা বা যোগানদাতার তথ্য উদঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে জানা যায়, সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে বুলবুলের বিরুদ্ধে খুলনা থানায় ৩টি মামলা এবং তৌহিদুর রহমানের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও অতীত অপরাধের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে এ চক্রের সাথে যুক্ত অন্য অপরাধীদের গ্রেফতার এবং আরও অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেএমপি।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

