জাতীয় দলে খেলার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতিষ্ঠান
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৯, ২০২৫
আসিফ হাসান কাজল
জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখিয়ে সারাদেশের হাজারো শিক্ষার্থীর কাছ থেকে কোটি টাকা আদায় করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। “বাংলাদেশ ক্রিকেট ট্যালেন্ট হান্ট বিডি (পিকেসিএসবিডি)” নামের এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের নামে নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন ফি, অথচ কার্যকর কোনো প্রতিযোগিতা কিংবা বাছাই কার্যক্রমই নেই।
সূত্র জানায়, চলতি বছরের ২৯ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ এক অফিসিয়াল চিঠির মাধ্যমে ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২য় পর্ব ২০২৫’ নামে কার্যক্রম বাস্তবায়নে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়, প্রতিযোগিতা বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা প্রদান করতে হবে। তবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, এ কার্যক্রমে শিক্ষার্থী কিংবা মাউশির কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
তথ্য গোপন রেখে অর্থ আদায়
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। বয়সসীমা ধরা হয়েছে ১২ থেকে ২২ বছর। অংশগ্রহণকারীদের দেওয়া হচ্ছে অনলাইন ‘এন্ট্রি টিকিট’, ‘সার্টিফিকেট’ ও অ্যাডমিট কার্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার মো. সৈকতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা শিক্ষা কর্মকর্তা অভিযোগ করেছেন, “সরকারি একটি চিঠিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টাকা তুলছে। শিক্ষার্থীরা প্রতারণার শিকার হচ্ছে, অথচ সরকারি কোনো মনিটরিং কার্যকরভাবে নেই।”
‘বাছাইয়ের নামে লোক দেখানো আয়োজন’
গত বছরও প্রতিষ্ঠানটি একই ধরনের কার্যক্রম চালিয়ে হাজারো শিক্ষার্থীর কাছ থেকে ফি নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তখনও উল্লেখযোগ্য কোনো প্রতিযোগিতা হয়নি। কেবল ঢাকার উত্তরার দুটি মাঠে নামমাত্র অনুশীলন করিয়ে কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের কোনো তালিকা কিংবা ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
শিক্ষাবিদরা বলছেন, “শিশু-কিশোর বয়সে এমন প্রতারণা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখিয়ে হতাশ করা নিঃসন্দেহে প্রতারণার শামিল।”
নতুন কর্মকর্তার মন্তব্য: ‘আর কাজ দেওয়া হবে না’
এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, “আমি নতুন দায়িত্ব পেয়েছি, পূর্বের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলাম না। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টিও জানা ছিল না। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “প্রথমবার তারা জানিয়েছিল, করোনার কারণে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়নি। এবার সাড়া কম থাকায় আপত্তি করিনি। তবে এখন যেভাবে অর্থ আদায় হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়।”
শিক্ষকদের বাধ্যবাধকতা, শিক্ষার্থীদের হতাশা
সরকারি নির্দেশনার আলোকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত ৩টি গ্রুপে (ষষ্ঠ-সপ্তম, অষ্টম-দশম ও একাদশ-দ্বাদশ) ১১ জন করে শিক্ষার্থীকে অংশ নিতে বলা হয়েছে। শিক্ষকরা বলছেন, “এটি বাধ্যতামূলক রূপে চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ শিক্ষার্থীরা কোথাও গিয়ে প্রতিদান পাচ্ছে না। এতে স্কুলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
চলছে অনলাইন নিবন্ধন, বাড়ছে প্রতারণার পরিসর
চলতি বছর ২০ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়। সারাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৪০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেক স্কুল থেকে গড়ে ১১ জন অংশ নিলে রেজিস্ট্রেশন ফি থেকেই প্রতিষ্ঠানটির আয় কোটি টাকার ঘরে পৌঁছায়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিগগিরই বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হতে পারে।
এই বিভাগের আরও খবর
ফুটবল বিশ্বকাপ ২০২৬: ইতিহাসের সবচেয়ে বড় আসরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬…
আফ্রিকার নতুন ফুটবল পরাশক্তি মরক্কো: বিশ্বকাপ স্বপ্নের পেছনের গল্প
একসময় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) গ্রুপ পর্ব…
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার
প্রান্তকাল ডেস্ক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা…
বিসিবির নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

