শ্রীনগরে ছিনতাইচেষ্টায় নকল অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৭, ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে একটি পিস্তল সদৃশ নকল অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ছত্রভোগ এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
জানা যায়, ভুক্তভোগী মো. মোমিন মিয়া (২৮), পিতা মৃত নুরুল ইসলাম, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা হলেও শ্রীনগরের বালাশুর এলাকায় ‘এশিয়া বেকারি’ নামে একটি ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে তিনি বেকারির পণ্য সরবরাহ ও টাকা সংগ্রহ শেষে ছত্রভোগ এলাকায় পৌঁছালে অভিযুক্ত অনিক (২০) ও অহিদুল (২৫) তার গতিরোধ করে।
অভিযুক্তরা ধারালো অস্ত্র এবং পিস্তল সদৃশ বস্তু প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং তার কাছে থাকা জিনিসপত্র দাবি করে। ভুক্তভোগী রাজি না হওয়ায় তারা তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে অহিদুল তার পকেট থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের ধরে ফেলে এবং উত্তেজিত জনতা দুজনকে মারধর করে। পরে পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় যে, ছিনতাইকৃত টাকা উত্তেজিত জনতার মধ্য থেকে কেউ নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে শরীর তল্লাশি করে অনিকের শর্ট প্যান্টের কোমরে গোঁজা অবস্থায় একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৭.৫ ইঞ্চি এবং ট্রিগার সংযুক্ত ছিল। এটি জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ছিনতাই এবং অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

