কারাগারে সুজনের মৃত্যু নিয়ে পরিবারে সন্দেহ: গলায় ও থুতনিতে ক্ষতচিহ্ন
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৫, ২০২৫
প্রান্তকাল ● ঢাকা, ১৫ জুন ২০২৫
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মৃত্যুবরণ করা সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তার পরিবার। কারা কর্তৃপক্ষ ‘আত্মহত্যা’ বললেও পরিবারের দাবি—মরদেহে পাওয়া ক্ষতচিহ্নগুলো রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ।
রোববার (১৫ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
“মৃত্যুর কথা গোপন করে হাসপাতালে ডাকা হয়েছিল”—ভাইয়ের অভিযোগ
নিহতের বড় ভাই মেরাজ মাতবর বলেন,
“দুপুরে কারাগার থেকে ফোন করে জানানো হয় সুজন অসুস্থ। তবে মৃত্যুর বিষয়টি গোপন রাখা হয়। বিকেলে হাসপাতালে এসে দেখি, সে মৃত।”
তিনি আরও বলেন, “সুজনের গলায় এবং থুতনিতে স্পষ্ট ক্ষত রয়েছে। আমরা সন্দেহ করছি, এটি আত্মহত্যা নয়, বরং কিছু একটা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমরা বিষয়টি তুলে ধরেছি।”
সুরতহাল প্রতিবেদনেও মিলল রহস্যের ইঙ্গিত
ঢাকা মেডিকেলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মিয়া প্রতিবেদনে উল্লেখ করেন,
- থুতনিতে ছিলা
- ঘাড়ের ডান পাশে কালচে দাগ
- ডান হাতের কনুইতে ছিল
এসআই কামাল বিষয়টি নিশ্চিত করেছেন (মোবাইল: ০১৭৩৫-৭৯২৮০০)।
কারা কর্তৃপক্ষ বলছে ‘আত্মহত্যা’
কারাসূত্রে দাবি করা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক সুজন কারাগারের সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে নিজ ব্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়, যেখানে চিকিৎসক বেলা ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তবে তার পরিবারের সন্দেহ—এই ঘটনা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত কিছু হতে পারে।
রাজনৈতিক পরিচয় ও মামলা
সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নে ২০১৬-২০২১ মেয়াদে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চলতি বছরের ২০ জানুয়ারি উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে থাকা ১৫টি বিচারাধীন মামলায় গ্রেফতার দেখানো হয়।
তার গ্রামের বাড়ি সাভারের বিরুলিয়া এলাকায়। তিনি দুই সন্তানের জনক। স্ত্রী রোকসানা বেগম গৃহিণী।
পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

