টিকাটুলি ও মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত দুইজন, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৩, ২০২৫
রাজধানীর টিকাটুলি ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের পৃথক ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন মুরগি ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৫) ও রিকশাচালক মিঠু (৪২)। দু’জনকেই ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত সিরাজুল ইসলামের ছেলে আবু বক্কর জানান, তারা যাত্রাবাড়ী ধলপুর এলাকায় বসবাস করেন। ভোরে তার বাবা কাপ্তানবাজারে মুরগি কিনতে যাওয়ার পথে টিকাটুলি রেলগেট এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে। তারা তার বাবার কাছে থাকা টাকা নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়। সিরাজুল ইসলামের হাতে ও পায়ে ছুরির আঘাত লাগে এবং ছিনতাইকারীরা তার কাছে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে রিকশাচালক মিঠু ছিনতাইকারীর হামলার শিকার হন। তাকে হাসপাতালে নিয়ে আসেন নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন। তিনি জানান, মিঠুর বাসা নবদয় হাউজিং এলাকায়। ঘটনার সময় রিকশা চালিয়ে যাওয়ার পথে তিনজন ব্যক্তি তার গতিরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাত করে তার পেটে ও পায়ে জখম করা হয়। ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ফখরুদ্দিন আরও জানান, চিৎকার শুনে তিনি এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় মিঠুকে উদ্ধার করেন এবং প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ছিনতাইয়ে আহত অবস্থায় দুইজন হাসপাতালে এসেছেন। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

