চিত্রনায়িকা তানিন সুবাহার ময়নাতদন্ত সম্পন্ন, হৃদযন্ত্র ও ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১১, ২০২৫
বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ চিত্রনায়িকা তানিন সুবাহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মর্গ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময় মরদেহ থেকে হৃদযন্ত্র (হার্ট) ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। ল্যাবরেটরি রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর পূর্ণাঙ্গ কারণ জানানো হবে। মৃতদেহটি বুঝে নেন তানিন সুবহার ভাই রামীম।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তানিন সুবহার মৃত্যু হয়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩ জুন আফতাবনগরের নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন। প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাতে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ করে তানিনের বুকে তীব্র ব্যথা ও ঘাম হচ্ছিল। শুরুতে সাধারণ অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করলেও পরে তার অবস্থা খারাপ হয়ে পড়ে। একাধিকবার বমি করার পরপরই শরীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, যার ফলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।
তানিন সুবহা মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি নাটক এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে। মৃত্যুর আগ পর্যন্ত তার অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় ছিল। শোবিজ অঙ্গনে এই তরুণ অভিনেত্রীর অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

