৫২টি দল ডিসেম্বরে নির্বাচন চায়: খন্দকার মোশাররফ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “শুধু বিএনপি নয়, ৫২টি দল একমত হয়েছে যে, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।”
রবিবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় মোশাররফ বলেন, “প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে বলেছেন, কেবল বিএনপি নির্বাচন চায়। এটি সঠিক নয়। আজ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, ৫২টি রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে এবং তারা নির্বাচন ডিসেম্বরে চায়।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তি, নোবেল পুরস্কারপ্রাপ্ত। তবে তার এমন বিভ্রান্তিকর বক্তব্যে আমরা হতাশ। আশা করি তিনি বুঝবেন এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে একটি ছোট পরিসরের গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ গঠন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন।”
জুনে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “রোজা ও ঈদের কারণে ফেব্রুয়ারি-মার্চ বাদ। এপ্রিল-মে পাবলিক পরীক্ষা, তখন ভোট গ্রহণ সম্ভব না। আবার জুন মাসে বর্ষা। তাই ডিসেম্বরই একমাত্র যৌক্তিক সময়। আমরা অনুরোধ করছি, ডিসেম্বরের মধ্যে একটি সুবিধাজনক তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করুক।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম, শামসুল আলম সেলিম, একেএম শামসুল ইসলাম শামস, সৈয়দ আলমগীর, সেলিম ভূঁইয়া, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, শামীমুর রহমান শামীম, একেএম মহসিন, রাশেদুল হক, অ্যাডভোকেট আবেদ রেজা, ফখরুল আলম, সাইফুজ্জামান সান্টু, জিয়াউল হায়দার পলাশ, জাহানারা বেগম, একেএম মুসা, তানভীরুল আলম, মির্জা লুৎফুর রহমান লিটন প্রমুখ।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

