সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১, ২০২৫
সিলেট রেঞ্জের অধীন সকল জেলার থানায় আজ রবিবার (১ জুন) থেকে অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা চালু হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে বাংলাদেশ পুলিশ থানায় সরাসরি না গিয়ে ঘরে বসেই জিডি করার সুবিধা নিশ্চিত করতে এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম রেঞ্জ এলাকায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
উল্লেখযোগ্য যে, পূর্বে কেবল হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইনে জিডি করা যেত। এখন থেকে সিলেট রেঞ্জের সব থানায় যেকোনো ধরনের জিডি অনলাইনে করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এ সেবা বিস্তৃত করা হবে।
অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে আর রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
জিডি করতে গিয়ে কারো কোনো সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা খোলা হটলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী পদক্ষেপে প্রতিশ্রুতিবদ্ধ।
ইনামুল হক সাগর, পিপিএম-সেবা। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)। বাংলাদেশ পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। মোবাইল: ০১৩২০০০০২৮২
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

