ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ আজ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে আজ শনিবার সকাল ১০টায় সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনরত নাগরিকরা।
গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এই ঘোষণা দেন তারা। পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকেই নগর ভবনের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেছেন।
শুক্রবারের অবস্থান কর্মসূচিতে বেলা ১১টার পর আন্দোলনকারীরা নগর ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে স্লোগান দিতে থাকেন—“ইশরাক আমাদের মেয়র”, “ভোটের রায় মানতে হবে”, “গণতন্ত্রে বাধা চলবে না” ইত্যাদি।
আন্দোলনকারীদের দাবি, আদালতের রায়ে ইশরাক হোসেনের পক্ষে সিদ্ধান্ত এলেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তারা এই দেরিকে গণরায়ের অবমাননা ও রাজনৈতিক পক্ষপাতিত্ব বলে অভিহিত করছেন।
একজন সংগঠকের ভাষায়, “আমরা রাজনৈতিক দল নই, ঢাকাবাসীর পক্ষ থেকে ন্যায্য দাবিতে মাঠে নেমেছি। জনগণের ভোটে নির্বাচিত একজন ব্যক্তিকে তার দায়িত্ব থেকে বঞ্চিত করা যাবে না।”
আজকের বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি উপেক্ষা করা হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…

