নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করেছে নয়াদিল্লি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও পাঁচ দেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের কথা থাকলেও হঠাৎ করেই পুরো আনুষ্ঠানিকতা স্থগিত করে দিল্লি কর্তৃপক্ষ।

রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি ভারতের জন্য মনোনীত হয়ে গত ৭ এপ্রিল নয়াদিল্লিতে পৌঁছান। তিনি পূর্বতন হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
তবে কী কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আনুষ্ঠানিকতার পরবর্তী তারিখ নির্ধারণের চেষ্টা চলছে।
এ ধরনের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি আনুষ্ঠানিক ধাপ, যার মাধ্যমে একজন হাইকমিশনার রাষ্ট্রীয়ভাবে তার দায়িত্ব পালন শুরু করেন। অনুষ্ঠান স্থগিত হওয়ায় রিয়াজ হামিদুল্লাহর পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিলম্ব ঘটল।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…

