পিলখানা হত্যাকাণ্ড: জামিনে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন সাবেক বিডিআর সদস্য। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অংশ থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জন রয়েছেন।
এর আগে সোমবার আদালত ৪০ জন আসামির জামিন মঞ্জুর করেন। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র মঙ্গলবার বিকেলে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে ২৭ জনকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, “জামিনের কাগজপত্র পাওয়ার পর নিয়ম অনুসারে তা যাচাই করে আজ সকালে তাদের মুক্তি দেওয়া হয়েছে।”
এই নিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোট ২১৮ জন জামিনে মুক্তি পেলেন। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জনও জামিন পেয়েছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ভয়াবহ বিদ্রোহ ঘটে। বিদ্রোহীরা বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেন। এ ঘটনায় মোট ৭৪ জন নিহত হন।
বিদ্রোহের পরদিন ও ২৮ ফেব্রুয়ারি হত্যা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অনেক আসামির দণ্ড কার্যকর হলেও, বিচারাধীন মামলাগুলোর জামিন প্রক্রিয়া এখনো চলছে।
মুক্তিপ্রাপ্তদের অনেকের পরিবারের সদস্যরা কারা ফটকে উপস্থিত থেকে প্রিয়জনদের বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…

