জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
- নিজস্ব সংবাদদাতা
- ২ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান—কাউকেই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকত না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে।
কাদের সিদ্দিকী অভিযোগ করেন, অনেক রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন। তবে তার ভাষায়, জিয়াউর রহমান এত ছোট নন; তিনি মুক্তিযুদ্ধের এক প্রবাদপুরুষ।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। নিজের উদ্যোগে তখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি বা ক্ষমতা তার ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবীর বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, তেমনি হাজার বছরেও শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা যাবে না।
এ সময় তিনি আরও বলেন, আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং শামসুল হক–এর মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।
এই বিভাগের আরও খবর
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
আরও পড়ুন
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় ভারতের জনগণকে জ্বালানি, বৈদেশিক মুদ্রা ও আমদানি ব্যয়…
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…

