বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
- প্রান্তকাল ডেস্ক
- ১ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে আগামী ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনবিন্যাস পরিবর্তিত হয়েছে। তাই সীমান্ত নিরাপত্তা জোরদার করা জরুরি। এ কারণে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তর করা হবে।
ক্যাবিনেট বৈঠকে নেয়া অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— সরকারের প্রতিষ্ঠায় নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’ ও ‘আয়ুষ্মান ভারত’-এর মতো কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে যুক্ত করা, আইপিএস ও আইএএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়া এবং সরকারি চাকরিতে আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা।
এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, সোমবার থেকেই পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হয়েছে। তিনি দাবি করেন, এতদিন রাজ্যে অসাংবিধানিকভাবে আইপিসি কার্যকর ছিল।
আগের সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘স্বাস্থ্যসাথী’ বন্ধ হবে কি না— এমন প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, কোনো সরকারি প্রকল্প বন্ধ করা হবে না। তবে সবক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনো ‘অভারতীয়’ ব্যক্তিকেও সামাজিক প্রকল্পের সুবিধা দেয়া হবে না।”
উল্লেখ্য, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ নারীরা মাসিক ১ হাজার ৫০০ টাকা এবং তফসিলী জাতি ও উপজাতির নারীরা ১ হাজার ৭০০ টাকা ভাতা পেতেন। অন্যদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা দেয়া হতো।
নতুন মুখ্যমন্ত্রী আরও জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হলো।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
সর্বশেষ খবর
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…

