ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৯ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে মুসলমানদের ওপর পরিকল্পিত হামলা, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং ধর্মীয় স্থাপনায় আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে দার্জিলিং ও উলুবেড়িয়ায় মসজিদে হামলা ও সম্পদ লুটপাট উগ্র সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ বলেন, ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য ও নিপীড়ন দীর্ঘদিনের। নাগরিকত্ব আইন (সিএএ), এনআরসি এবং ওয়াকফ সংশোধন বিলের মাধ্যমে মুসলমানদের অধিকার সংকুচিত করার অপচেষ্টা চলছে। বর্তমানে প্রশাসনিক নির্লিপ্ততা ও রাজনৈতিক মদদে এসব হামলা পদ্ধতিগত নিপীড়নের রূপ নিয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা অবিলম্বে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের মুসলিমবিরোধী দমননীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তি
এই বিভাগের আরও খবর
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও…
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব…
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে সারজিস আলমের মন্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

